| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • যোগাযোগ ক্ষমতা বাড়াবে মিথুন রাশি
  • যোগাযোগ ক্ষমতা বাড়াবে মিথুন রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ইংরেজি, ২ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    **মেষ:
    চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করায় কর্মক্ষেত্রে নতুন উদ্যম ও সৃজনশীলতা দেখা দেবে। ভাগ্য সহায়ক হলেও মানসিক চাপ একটু বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। পুরনো সমস্যার সমাধান করুন।

    **বৃষ :
    অর্থনৈতিক ক্ষেত্রে গতি আসবে, কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, বিতর্ক এড়িয়ে চলুন। আজ ধৈর্য ধরলে দীর্ঘমেয়াদি লাভ হবে।

    **মিথুন:
    মিথুনে বুধের অবস্থানে আপনার যোগাযোগ ক্ষমতা বাড়াবে। বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিলে। ছোট ভ্রমণ বা নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য অনুকূল।

    **কর্কট:
    কর্কটে রবি ও বৃহস্পতির যুক্ত প্রভাব আপনার জন্য অত্যন্ত শুভ। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক লাভের সুযোগ আসবে। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করুন।

    **সিংহ:
    সিংহ রাশিতে চন্দ্র, শুক্র ও কেতুর অবস্থান আজ আপনাকে বিশেষ আলোকিত করবে। সৃজনশীল কাজে সাফল্য আসবে, প্রেম ও সম্পর্ক মধুর হবে। তবে দাম্ভিকতা এড়িয়ে চলুন।

    **কন্যা:
    আজকের দিনে বিস্তারিত পরিকল্পনা করে এগোলে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সমন্বয় রাখুন। স্বাস্থ্যে যত্ন নিন। বৃহস্পতির প্রভাবে দূরের যোগাযোগ থেকে উপকার হতে পারে।

    **তুলা:
    সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করুন। অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। শুক্রের প্রভাবে সৌন্দর্য ও আরামের দিকে ঝোঁক বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ স্থগিত রাখুন।

    **বৃশ্চিক:
    ব্যক্তিত্বে গোপনীয়তা রক্ষা করুন। মঙ্গলের প্রভাবে শক্তি বাড়বে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করুন। আধ্যাত্মিক অনুশীলন উপকারী হবে। ও ধৈর্য্য রাখুন

    **ধনু :
    বৃহস্পতির প্রভাবে জ্ঞান ও ধর্মের দিকে মন যাবে। ভ্রমণের যোগ আছে। সতর্কতার সাথে বিনিয়োগ করুন।

    **মকর :
    কর্মের ফল পাওয়ার দিন। পুরোনো সমস্যা সমাধান করুন। শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা চলছে। দায়িত্বশীল আচরণ সাফল্য এনে দেবে।

    **কুম্ভ :
    রাশিতে রাহুর অবস্থান আপনার জন্য অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে সতকাজে। সামাজিক কাজে সফলতা আসবে। মানসিক অস্থিরতা কমাতে চেষ্টা করুন।

    **মীন :
    মীনে শনির অবস্থান, অসোন্তোষ থাকতে পারে। ন্যায়ে থাকতে হবে। আধ্যাত্মিকতা বাড়াবে। স্বপ্ন ও অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

    আরও পড়ুন