| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় হেফাজতের বিশেষ দোয়া
  • ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় হেফাজতের বিশেষ দোয়া

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

    ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন-এ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে।

    বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

    এছাড়া, একই দিনে দেশের বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান দক্ষিণ হাটহাজারী মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আসরাফুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশবাসী, তাওহিদী জনতা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।

    বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা মহান আল্লাহর কাছে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

    আরও পড়ুন