প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ১৫ জুলাই ২০২৬ ইংরেজি, ৩১ আষাঢ় ১৪৩৩ বাংলা, ২৯ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ বৃহস্পতির ও রবির গতিতে সময় পরিবর্ত হচ্ছে,কর্মক্ষেত্রে নতুন উদ্যোগে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। মানসিক স্থিরতা বজায় রাখুন, চন্দ্রের গতি কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে, তাই বড় সিদ্ধান্তে সতর্ক থাকুন।
২, বৃষ
আপনার শক্তি ও সাহস বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন। কর্মে বাধা কাটিয়ে নতুন পরিকল্পনা সফল হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন।
৩, মিথুন
আজ থেকে সময়ের চাপ বারবে।,বুদ্ধি ও যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। বাণিজ্য ও চাকরিতে সুযোগ থাকবে। মানসিক চাপ কমিয়ে সৃজনশীল কাজে মন দিন। তবে অতিরিক্ত কথায় বিরত থাকুন।
৪, কর্কট
বৃহস্পতির নিজ ঘরে অবস্থানে আজ আপনার জন্য অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতা ও জ্ঞানচর্চায় উন্নতি, পরিবারে শান্তিতে সচেতন থাকুন। কর্মে সাফল্য আসবে, তবে আচরণ শুদ্ধ রাখুন।
৫, সিংহ
শুক্র ও কেতুর যোগে আজ সৃজনশীলতা ও আকর্ষণ বাড়বে। প্রেম ও সম্পর্কে মাধুর্য আসবে, ,সৎ কার্জে শুভ হবে। কর্মক্ষেত্রে সাফল্যের সাথে স্বাস্থ্যের যত্ন নিন।
৬, কন্যা
বৃহস্পতির দৃষ্টিতে আজ কর্ম ও স্বাস্থ্যের উন্নতি হবে। বুদ্ধির সঠিক ব্যবহারে সাফল্য আসবে। আর্থিক লেনদেন সতর্কতার সাথে করুন। মানসিক শান্তির জন্য ধ্যান উপকারী।
৭, তুলা
আজ সম্পর্ক ও বাণিজ্যে সুযোগ আসবে। শুক্রের প্রভাবে সৌন্দর্য ও আরাম বৃদ্ধি পাবে। বড় সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করুন।আত্যসচেতন থাকুন।
৮, বৃশ্চিক
মঙ্গলের প্রভাবে শক্তি বাড়বে। গোপন বিষয়ে সতর্ক থাকুন।যোগাযোগ ঠিক রাখুন। আধ্যাত্মিক অনুশীলন উপকারী। স্বাস্থ্য ভালো রাখুন।
৯, ধনু
যোগাযোগ ও সম্পর্কের গতিতে উন্নতির যোগ শুরু হচ্ছ, বৃহস্পতির দৃষ্টিতে শিক্ষা ও দূরের যাত্রায় শুভ। কর্মে উন্নতি। মানসিক চাপ কমান।
১০, মকর
শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা। কর্মে স্থিরতা রাখলে সাফল্য আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।ও মানুষিক শান্তি প্রাপ্তিতে,ন্যায় প্ররায়ন হউন।
১১, কুম্ভ
আজ থেকে সময়ের কিছুটা চাপ বাড়তে পারে। সার্বিক স্থিরতা ও পরিচ্ছন্নতায় থাকুন। আর্থিক সতর্কতা জরুরি। নতুন পরিকল্পনায় সতর্কতা থাকুন।
১২, মীন
পবিত্রতায় আস্রয় নিন সময় কিছুটা পরিবর্তন হচ্ছে। আধ্যাত্মিকতা বাড়বে। কর্মে ধৈর্য রাখলে ফল ভালো। স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করুন।
























