আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ইংরেজি, ৩০ আষাঢ় ১৪৩৩ বাংলা, ২৮ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ
সময়কাল কিছুটা পরিবর্তনের দিকে ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। গুরুর দৃষ্টি সহায়ক হওয়ায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কিন্তু তাড়াহুড়ো এড়িয়ে চলুন। স্বাস্থ্যে যত্ন নিন, বিশেষ করে মাথা ও চোখ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখুন।
২/ বৃষ
মঙ্গল ও ইউরেনাসের যোগে আজ শক্তি ও সাহস বাড়বে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে। গুরুর শুভ দৃষ্টি আর্থিক স্থিতিশীলতা আনবে। তবে কথায় সংযম রাখুন। প্রেম ও সম্পর্কে উষ্ণতা বজায় রাখুন।
৩/ মিথুন
রবি, চন্দ্র ও বুধের শক্তিশালী অবস্থানে আজ বুদ্ধি ও যোগাযোগ তীক্ষ্ণ হবে। কর্মক্ষেত্রে পূর্ণ শক্তিতে এগোতে পারেন। গুরুর দৃষ্টি ভাগ্যকে উজ্জ্বল করবে। মানসিক চাঞ্চল্য কমিয়ে স্থির থাকুন। শ্বাস-প্রশ্বাসের যত্ন নিন।
৪/ কর্কট
বৃহস্পতির শুভ অবস্থান আজ আপনার রাশিতে বিশেষ সৌভাগ্য আনবে। কর্ম ও আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। চন্দ্রের প্রভাবে মানসিক স্থিরতা বজায় রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে। আচরণ শুদ্ধ রাখুন ও রাত্রি জাগরণ নিষেধ।
৫/ সিংহ
আসন্ন সময় কিছুটা পরিবর্তন লক্ষণীয় হবে। শুক্র ও কেতুর যোগে আধ্যাত্মিক ও সৃজনশীল কাজে সাফল্য আসবে। গুরুর দৃষ্টি সহায়ক। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্যে যত্ন নিন।
৬/ কন্যা
আজকের গ্রহযোগে কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি আসবে। গুরুর শুভ দৃষ্টি স্বাস্থ্য ও মানসিক শান্তি দেবে। আর্থিক লাভের সম্ভাবনা আছে। তবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন।
৭/ তুলা
ন্যায় পথে জয় আসবে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসবে। গুরুর দৃষ্টি ভাগ্যকে সহায়ক করবে। ব্যবসায়িক সিদ্ধান্তে সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।
৮/ বৃশ্চিক
মঙ্গলের প্রভাবে শক্তি বাড়বে। গুরুর দৃষ্টি আর্থিক ও কর্মক্ষেত্রে সাফল্য আনবে। নতুন শুরুতে যোগ দান করুন। ধৈর্য অবলম্বন করুন। স্বাস্থ্যের দিকে যত্ন নিন।
৯/ ধনু
গুরুর শুভ প্রভাবে আজ দূরের যোগাযোগ ও ভ্রমণ শুভ। কর্মে অগ্রগতি হবে। মানসিক শান্তি বজায় রাখুন ও পবিত্র থাকুন।
১০/ মকর
শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা চলছে। গুরুর দৃষ্টি সহায়তা করবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। তবে পূর্বের কোনো ভুল সংশোধন করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
১১/ কুম্ভ
রাহুর প্রভাবে সময়ের সতর্কতায় থাকুন ও সম্পর্কে ও কর্মে পরিচ্ছন্নতা রাখুন। গুরুর দৃষ্টি সুরক্ষা দেবে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন।
১২/ মীন
শনির অবস্থানে কিছুটা অসন্তোষ থাকতে পারে। গুরুর শুভ দৃষ্টি সাহায্য করবে। আধ্যাত্মিক অনুশীলনে মন দিন। স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করুন।
























