| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
  • ঢাকায় চীনা দূতাবাস

    সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

    বাংলাদেশ-চীন অংশীদারিত্ব এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে আজ ঢাকায় কমিউনিস্ট পার্টি অব চায়না’র (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

    এ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে সিপিসি’র সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের বিস্তারিত তুলে ধরেন রাষ্ট্রদূত।

    চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে সিপিসি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এটি দলগত যোগাযোগ ও সহযোগিতায় নতুন গতি এনেছে।

    রাষ্ট্রদূত আরো জানান, দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বাংলাদেশের সব বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিপিসি। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী চীন, যা দুই দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে।

    সেমিনারে অংশ নেওয়া অতিথিরা সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে একটি যৌথ সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করে যাবে।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, থিংক ট্যাংক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন