কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি গত বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে তাদের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে।
মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ; পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, রাকিবাহ বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন ও উম্মে খাদিজা মেঘনা; এবং স্বতন্ত্র পরিচালক মো. হাফিজুল্লাহ ও মাহবুবা হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, প্রধান অর্থ কর্মকর্তা মো. মঈন উদ্দিন (এবিআইএ, এফসিএস) এবং কোম্পানি সচিব এফ.জে.এম. হাফিজা সুলতানা উপস্থিত ছিলেন।
শেয়ারহোল্ডাররা সভার সকল আলোচ্যসূচি অনুমোদন করেছেন।
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
































