| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • সর্বোচ্চ সতর্কতায় এগোন কুম্ভ রাশি
  • সর্বোচ্চ সতর্কতায় এগোন কুম্ভ রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    আষাঢ়ের ব্রহ্মযোগ জীবনের নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দেয়। জ্ঞানের আলোয় জীবনের পথকে আরও স্পষ্ট করে তুলতে এই দিনে ধৈর্য, সতর্কতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সাফল্যের দ্বার উন্মোচিত হতে পারে। সময়কে বুঝে চললে ভাগ্য ও কর্মের মিলনে নতুন সুযোগ আসবে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ইংরেজি, ২৫ আষাঢ় ১৪৩৩ বাংলা, ২৩ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ** মেষ রাশি:
    কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ ও যোগাযোগ বৃদ্ধি পাবে। মানসিক স্থিরতার প্রয়োজন হবে। তবে ধৈর্য্য ধরলে ভাগ্য সহায়ক হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বিশেষ করে মাথা ও চোখের যত্ন নিন। পুরোনো সমস্যার সমাধানে থাকুন। সতর্কতায় এগোলে সাফল্য অর্জন সম্ভব হবে।

    ** বৃষ রাশি:
    মঙ্গল ও ইউরেনাসের নিজ রাশিতে অবস্থানে শক্তি ও অপ্রত্যাশিত সুযোগ আশতে পারে। কর্মক্ষেত্রে দৃঢ়তা দেখান, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে মানসিক চাপে ধৈর্য্য রাখুন। স্বাস্থ্যে সচেতন থাকুন।

    ** মিথুন রাশি:
    বুদ্ধি ও যোগাযোগ তীক্ষ্ণ হবে। তাই সততায় এগোন। বৃহস্পতির দৃষ্টি কর্মে সাফল্য আনবে। উদ্বেগ নিন ও সৃজনশীল কাজে মন দিন। বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে ভালো যোগ।

    ** কর্কট রাশি:
    বৃহস্পতি ও বুধের যোগে আজ বুদ্ধি ও আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। মানসিক স্থিরতায় থাকুন। পরিবার ও কর্মক্ষেত্রে মনোযোগ দিন। আচরণ শুদ্ধ রাখুন। স্বাস্থ্যের দিকে যত্ন নিন। শুভসময় গড়ুন

    ** সিংহ রাশি:
    শুক্র ও কেতুর প্রভাবে সৃজনশীলতা ও আধ্যাত্মিকতা বাড়বে। বৃহস্পতির দৃষ্টি সহায়ক। মানসিক চাপ থাকলে সৎ সংঙ্গ নিন। কর্মে সাফল্য, তবে সিদ্ধান্তে সতর্ক থাকুন।

    ** কন্যা রাশি:
    কর্মে শৃঙ্খলা থাকবে। ভ্রমণ ও যোগাযোগ লাভের সম্ভবনা। তবে স্বাস্থ্য ও মানসিক স্থিরতায় মনোযোগ দিন। আর্থিক লাভের সুযোগ বাড়বে।

    ** তুলা রাশি:
    শুক্রের প্রভাবে সম্পর্ক ও সৌন্দর্য থাকলেও মানসিক চাপ দারুন থাকবে। বৃহস্পতির শুভ। সিদ্ধান্তের কারণে কিছু ওঠানামা, তবে ধৈর্য্য রাখুন।

    ** বৃশ্চিক রাশি:
    অপরকে যথাসাধ্য উপকার করুন ও যোগাযোগ ধরে রাখুন, সময়ে প্রতিফল আসবে। গুরো সহায়ক। মানসিক চাপ কমাতে সংযমী হোন।

    ** ধনু রাশি:
    সম্পর্ক ঠিক রাখুন জীবনে উন্নতির সম্ভবনায়। কর্ম ও ভ্রমণে সুযোগ নিন। চন্দ্রের প্রভাবে সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।

    ** মকর রাশি:
    শনির প্রভাব অস্থিরতা থাকলে সততায় শুভ হবে। বৃহস্পতির দৃষ্টি আর্থিক উন্নতি আনবে। চন্দ্রের কারণে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

    ** কুম্ভ রাশি:
    সিদ্ধান্তে বা প্রয়োগে সর্বোচ্চ সতর্কতায় এগোন। সার্বিক সেবায় ও দক্ষতা ও থাকুন। অপরের দ্বারা বিশেষ প্রভাবিত না হওয়াই উত্তম।

    ** মীন রাশি:
    শনি ও চন্দ্রের যোগে কিছুদিন মানসিক গভীরতা ও অস্থিরতা থাকবে। বৃহস্পতির দৃষ্টি আধ্যাত্মিক লাভ দেবে। স্বাস্থ্যের যত্ন নিন। এ সময় কালিন শুদ্ধ থাকুন।

    আরও পড়ুন