| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • অপরকে সাহার্য করুন বৃশ্চিক রাশি
  • অপরকে সাহার্য করুন বৃশ্চিক রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    আষাঢ়ের ব্রহ্মযোগ জীবনের নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দেয়। জ্ঞানের আলোয় জীবনের পথকে আরও স্পষ্ট করে তুলতে এই দিনে ধৈর্য, সতর্কতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সাফল্যের দ্বার উন্মোচিত হতে পারে। সময়কে বুঝে চললে ভাগ্য ও কর্মের মিলনে নতুন সুযোগ আসবে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ইংরেজি, ১৮ আষাঢ় ১৪৩৩ বাংলা, ১৬ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ
    কর্মক্ষেত্রে গতি পাবেন। মানসিক চাপ বাড়াতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে মাথা ও চোখ। পরিকল্পনা করে এগোলে সাফল্য আসবে, তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন।

    ২, বৃষ
    যোগাযোগে আকস্মিক সুযোগ আসতে পারে, আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন। গুরুর দৃষ্টি কর্মে স্থিতি দিলেও মানসিক চাপ বাড়াবে। পারিবারিক শান্তি ঠিক রাখুন ।

    ৩, মিথুন
    বুদ্ধি ও যোগাযোগকে সাফল্য আসবে। গুরুর শুভ দৃষ্টি ভাগ্য উন্মুক্ত করলেও মন অস্থির হতে পারে। কর্মক্ষেত্রে নতুন আইডিয়া কাজে লাগবে। কথায় ভুল বোঝাবুঝি এড়ান। প্রেম ও সম্পর্কে মধুরতা বজায় রাখুন।

    ৪, কর্কট
    আর্থিক ও যোগাযোগে গতি বাড়াবে। মানসিক চাপ থাকবে। সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্য যত্ন নিন। উচ্চপদস্থদের সাথে সম্পর্ক মজবুত করুন।

    ৫, সিংহ
    আধ্যাত্মিক অনুভূতি বাড়ালেও সিদ্ধান্তে বিভ্রান্তি আনতে পারে। স্বাস্থ্যে সতর্কতা থাকুন। কর্মে ধৈর্য ধরুন, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ান। সম্পর্কে ঠিক রাখুন উদয়কালে উপাসনায় মন শান্ত হবে।

    ৬, কন্যা
    আজ গুরুর শুভদৃষ্টি কর্ম ও স্বাস্থ্যে স্থিতি আনবে। বুদ্ধিমত্তা বাড়বে, তবে চন্দ্রের গতি মানসিক চাপ সৃষ্টি করতে পারে। আর্থিক লেনদেন সতর্কতার সাথে করুন। পারিবারিক শান্তি বজায়ে রাখুন।

    ৭, তুলা
    সম্পর্ক ও সৌন্দর্য ঠিক রাখুন। গুরুর দৃষ্টি শুভ, চন্দ্রের অবস্থান মনকে স্থির রাখতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। স্বাস্থ্য ভালো, তবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন।

    ৮, বৃশ্চিক
    অপরকে সাহার্য করুন। সম্পর্কই সহায়ক হবে। চন্দ্রের গতি আর্থিকও মানুষিক চাপ থাকবে। গোপন শত্রু থেকে সাবধান। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

    ৯, ধনু
    ধনুতে চন্দ্রের প্রভাব মনকে সক্রিয় করবে। গুরুর দৃষ্টি ভাগ্যকে উন্নত করলেও রাহু-শনির প্রভাব সতর্কতা চায়। দূরের যোগাযোগে সাফল্য। স্বাস্থ্য ভালো রাখুন।

    ১০, মকর
    মকরে শনির প্রভাব ধৈর্য যোগালেও চন্দ্রের অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে। গুরুর দৃষ্টি সহায়ক। কর্মে অধ্যবসায় রাখুন। আর্থিক উন্নতির সম্ভাবনা আছে।

    ১১, কুম্ভ
    আকস্মিক পরিবর্তন আসতে পারে। গুরুর দৃষ্টি শুভ। চন্দ্রের গতি মনকে অস্থির করতে পারে। সামাজিক কাজে সাফল্য। স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করুন।

    ১২, মীন
    মীনে শনির অবস্থান ধৈর্য ও আধ্যাত্মিকতা বাড়াবে। গুরুর দৃষ্টি অত্যন্ত শুভ। চন্দ্রের প্রভাব স্বাস্থ্যে সতর্কত থাকুন। কর্মে সাফল্য আসবে। সম্পর্ক মজবুত করুন।

    আরও পড়ুন