| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • তাসকিন ঝড়ে কাঁপছে অস্ট্রেলিয়া
  • শূন্য রানে তিন উইকেট 

    তাসকিন ঝড়ে কাঁপছে অস্ট্রেলিয়া

    Icon
    ক্রীড়া প্রতিবেদক
    প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
    শূন্য রানে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। একে একে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। তবে আগের ম্যাচে ইনিংসের প্রথম বলে হলেও আজ তৃতীয় বলে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তিনি।
    প্রথম ম্যাচে অফ স্টাম্পের বাইরে ডেলিভারিটি করেছিলেন তাসকিন। সেটি না খেলে ছেড়ে দেন শর্ট, এরপর দুর্দান্ত ইনসুইংয়ে ভেঙে যায় স্টাম্প।
    দ্বিতীয় ওভারে কপার কুনোলির উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। কুনোলি ক্যাচ দেন লিটন কুমার দাসকে। এরপর ম্যাট রেনশকেও লিটনের ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজ। তিন ব্যাটারের সবাই ফিরেছেন রানের খাতা খোলার আগে।
    এর আগে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

    আরও পড়ুন