৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ

    নির্বাচনের পর দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ন্যস্ত রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।

    ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারলেও এখন তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই।

    উপদেষ্টা বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। ‘আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যে কোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়। ভারতের রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল সেই সম্পর্ককে প্রভাবিত করবে না’, বলেন জাহেদ উর রহমান।

    আরও পড়ুন