৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • আমিরাতে হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ
  • আমিরাতে হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৫ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ

    সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলার ফলে আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জীবনসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত এই অঞ্চলে চলমান সংঘাতে ইতোমধ্যে ৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

    বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এই অঞ্চলের ইতোমধ্যে অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

    আরও পড়ুন