| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইরানের প্রস্তাব মানবে না ট্রাম্প
  • ইরানের প্রস্তাব মানবে না ট্রাম্প

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

    ইরানের দেওয়া সবশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের সবশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত গ্রহণ করছেন না।

    প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেন। মার্কিন সূত্র জানায়, ইরানের এ প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা ‘খুবই কম’।

    সবশেষ প্রস্তাবের সঙ্গে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দেয়। এ বিষয়ে মার্কিন কর্মকর্তা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুর সমাধান না করে শুধু হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে চুক্তি করলে তা ওয়াশিংটনকে দুর্বল করে তুলবে।

    সূত্রঃ সিএনএন

    আরও পড়ুন