| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • দুইটি জাহাজ এলপিজি নিয়ে বন্দরে পৌঁছেছে
  • দুইটি জাহাজ এলপিজি নিয়ে বন্দরে পৌঁছেছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

    চট্টগ্রাম এলপিজি নিয়ে  বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুইটি জাহাজ। আসছে আরও অন্তত গ্যাস বহনকারী তিনটি জাহাজ। বিষটি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ‘ডিএল লিলি’।

    ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুইটি বহির্নোঙরের চার্লি ও ব্রাবোতে অবস্থান করছে। আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’। সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’।

    ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে ঢুকবে ‘মারান গ্যাস হাইড্রা’। ১৮ এপ্রিল আসবে এলএনজিবাহী ‘লবিটো’। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করছে সরকার।

    আরও পড়ুন