| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • গ্রিসে ১৮ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক
  • গ্রিসে ১৮ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

    উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে রাবারের নৌকা ডুবে অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৯ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

    বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৭ মার্চ উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী নৌকায় গ্রিস উপকূলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।

    আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় প্রতিরোধে মানবিক ও স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হবে।

    অভিবাসী সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের বিপর্যয় থামানো সম্ভব হবে না উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।

    পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

    আরও পড়ুন