| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়
  • যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

    মার্কিন যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। বুধবার (১৮ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম (শিশুর আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া) অনুমোদিত নয়।

    যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা অনুমোদিত নয়। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়।

    এছাড়া পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়।

    আরও পড়ুন