| |
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অংশীজনের মতামতেই স্কুলে ভর্তি হবে শিক্ষার্থীরা
  • লটারি বাতিল

    অংশীজনের মতামতেই স্কুলে ভর্তি হবে শিক্ষার্থীরা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণার পর সরকারি ও বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বাতিল করে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণ করা হবে।

    সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    ‘আগামী ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণ করা হবে।’

    নির্দেশনায় ২০২৫ সালের ১৩ নভেম্বর এবং ১৯ নভেম্বরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি বাতিল করার কথাও জানানো হয়।

    এর আগে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আগামী বছর থেকে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। লটারি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

    শিক্ষামন্ত্রীর ঘোষণায় বিভিন্ন মহল থেকে এই সিদ্ধান্তের সমালোচনা তৈরি হয়। অভিভাবক ঐক্য ফোরাম এক বিবৃতিতে জানায়, শিক্ষামন্ত্রীর এতো তাড়াতাড়ির ঘোষণায় ভর্তি কোচিং বাণিজ্য সম্প্রসারিত হবে এবং ভর্তি বাণিজ্য পুরোদমে চালু হবে। কোনো মতেই নামকরা স্কুলের ভর্তি বাণিজ্য বন্ধ করতে পারবে না শিক্ষা মন্ত্রণালয়।

    আরও পড়ুন