| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির
  • হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার সময় তিনি অসুস্থবোধ করেন।

    দলীয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে যাওয়ার পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং তিনি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

    জামায়াত আমিরের আকস্মিক অসুস্থতায় দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।

    আরও পড়ুন