| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • শপথ নেবে না ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা : এনসিপি
  • শপথ নেবে না ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা : এনসিপি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

    সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট।

    আলাদা আরেকটি পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। এর আগে বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

    তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেননি।

    আরও পড়ুন