| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের স্পিকার ঢাকায়
  • শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের স্পিকার ঢাকায়

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

    নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই এক বিবৃতিতে জানিয়েছিল, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের ওপর জোর দেয়, যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

    ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে।

    আরও পড়ুন