| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কড়াইলবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের
  • কড়াইলবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ন

    কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা সকলে মিলে এই এলাকার উন্নয়ন করবো। জোর করে আপনাদের কাছ থেকে কেউ কিছু নিতে পারবে না।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা-পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, স্বৈরাচারী সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।

    কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি যখন বেঁচে ছিলেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন আজীবন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

    মানুষের কল্যাণে আগামী দিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই।

    আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। এছাড়া কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রমে আপনাদের দোয়া চাই।
    ‘দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একই রকম স্বাস্থ্যসেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সব রকম সুবিধা যেন পায়, আমরা সে ব্যবস্থা করবো, যদি আল্লাহ চান’ যোগ করেন তিনি।

    কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আধুনিক আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করবো।

    এখানে যারা বহুবছর ধরে আছেন, তাদের কাছে সেসব ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

    আরও পড়ুন