| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
  • বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

    বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার বাংলানিউজকে এ তথ্য জানান।

    সাকিব আনোয়ার বলেন, ওনার (মাহমুদুর রহমান মান্না) গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে।

    কিছু টেস্ট করতে দেয়া হয়েছে, জানার জন্য যে ব্যথাটা কী গ্যাস্ট্রিকের না অন্য কোনো কারণে। তিনি জানান, কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, সেগুলোর রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

    আরও পড়ুন