| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • খালেদা জিয়ার স্মরণে শোকসভা ১৬ জানুয়ারি
  • সংসদের দক্ষিণ প্লাজা

    খালেদা জিয়ার স্মরণে শোকসভা ১৬ জানুয়ারি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

    সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এ শোকসভা শুরু হবে।

    সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।

    পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
    তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে।

    রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়, এর মধ্যে একদিন ছিল সাধারণ ছুটি।

    আরও পড়ুন