| |
  • প্রচ্ছদ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিটিআরসি ভবনে ভাঙচুর
  • বিটিআরসি ভবনে ভাঙচুর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

    রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছে একদল মানুষ।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার পর ভবনের সামনে বিক্ষোভরত অবস্থায় তারা ভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ইট-পাটকেলের আঘাতে ভবনের কাচ ভেঙে যায়।

    বিটিআরসির কর্মকর্তারা জানান, মোবাইলফোন নিবন্ধনে এনইআইআর সিস্টেম বাস্তবায়নের কারণে মোবাইল ব্যবসায়ীরা এই ভাঙচুর চালিয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

    আরও পড়ুন