| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • ডেইলি স্টারের সাংবাদিকরা সুস্থ আছেন
  • ডেইলি স্টারের সাংবাদিকরা সুস্থ আছেন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

    রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকা অফিস ও ফার্মগেটে ডেইলি স্টার পত্রিকা অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ দুই গণমাধ্যমের আগুন নিয়ন্ত্রণে আসে।

    জানা গেছে, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে আগুনে আটকে পড়া সাংবাদিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

    পত্রিকাটির সাংবাদিক মহিউদ্দিন আলমগীর এই তথ্য জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সবাইকে উদ্ধার করা হয়েছে৷ সবাই ভবন থেকে নিরাপদে বেরিয়ে এসেছেন এবং সুস্থ আছেন।

    তিনি বলেন, আগুনের ঘটনার সময় নিউজরুমে ২০ থেকে ২৫ জন ছিল। এছাড়াও ক্যান্টিনের লোকজন ও গার্ডরা ছিলেন।

    এর আগে ডেইলি স্টার ভবনে আটকে পড়া সাংবাদিক আহমেদ দীপ্ত জানিয়েছিলেন, আগুনের ঘটনায় তারা ২০ জন ছাদে অবস্থান নিয়েছিলেন।

    আগুন নিয়ন্ত্রেণের বিষয়ে জানা গেছে, প্রথম আলো-ডেইলি স্টারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও বিলম্বিত হয়, কারণ সড়কে অবস্থান করা শতশত লোকজন তাদের চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নির্বাপনের কাজ শুরু করা হয়।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাজাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদির মৃত্যুর ঘটনায় একদল বিক্ষোভকারী শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা শ্লোগান দেন। একপর্যায়ে কিছুজন অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়।

    একই সময়ে ফার্মগেটের ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একটি দল অফিসে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে। এতে ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন।

    পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

    আরও পড়ুন