রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার আনিস আলমগীর আদালতে রিমান্ড শুনানিতে বলেছেন, আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৩৩ মিনিটে সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হয়। এসময় শুনানিতে সরকারের নীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি।
আদালতে আনিস আলমগীর বলেন, তালেবানরা আমাকে এরেস্ট করেছিল। তখনই মৃত্যুভয় দূর হয়ে গিয়েছিল। মাননীয় আদালত, আমি সাংবাদিক। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। গত দুই যুগ ধরে আমি এটা করে এসেছি।
তিনি বলেন, আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই। আগে খালেদা জিয়া ও শেখ হাসিনার সরকারকে প্রশ্ন করেছি। বর্তমানে ইউনূস সরকারকে করছি। ভবিষ্যতে যারা আসবে তাদেরও আমি প্রশ্ন করবো। আমি হালুয়া-রুটি খাওয়া সাংবাদিক হতে চাই না।






























