| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • দেশের বাজারে কমেছে সোনার দাম
  • দেশের বাজারে কমেছে সোনার দাম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

    দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য হ্রাস পাওয়ায় টানা তৃতীয় দফায় এই দর সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যারেটভেদে সোনার নতুন দর:

    ১/ ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (কমছে ২,২১৬ টাকা)।

    ২/ ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা (কমছে ২,১০০ টাকা)।

    ৩/ ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা (কমছে ১,৮০৮ টাকা)

    ৪/ সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা (কমছে ১,৪৫৮ টাকা)।

    এর আগে গত ১১ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।

    তবে সোনার দাম কমানো হলেও বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপা প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭১ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

    দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

    উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ১৩৬ বার সোনার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭১ বার কমানো হয়েছে।

    আরও পড়ুন