| |
শিরোনাম
টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান নেতানিয়াহুকে সরাতে বিরোধী ইহুদি জোটে যেতে প্রস্তুত আরব দল আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি-বেসরকারি ২১ সমঝোতা, ২ অনুদান চুক্তি ইসরাইলে ভোট গণনা শেষের দিকে, কোন জোট এগিয়ে
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার: রাশেদ খাঁন
  • ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার: রাশেদ খাঁন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ারের একটি বক্তব্য ও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথিত বৈঠক নিয়ে সংবাদমাধ্যমের খবরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি মন্তব্য করেছেন, “মিঞা গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন”।

    আজ বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য ও জামায়াতে ইসলামীর অবস্থানের সমালোচনা করেন।

    ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, এক দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করে জামায়াত যে সংবাদ বিজ্ঞপ্তি বা বিবৃতি দিয়েছে, সেটির ভাষা বেশ রহস্যজনক। তিনি প্রশ্ন তুলে লেখেন, “জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে, মিঞা গোলাম পরওয়ার ওই গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক করেছেন?

    বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে সরাসরি অস্বীকার করা হয়নি এবং বিবৃতিতে কোথাও ‘ভারত’ শব্দটা পর্যন্ত আনা হয়নি! কেন?”

    জামায়াতের দলীয় অবস্থানের ওপর চাপ সৃষ্টি করে তিনি সতর্কবার্তার সুর তুলে আরও বলেন, “শোনেন, মিঞা গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে, জামায়াত তাকে রক্ষা করতে গেলে পুরো দলকে এর দায় নিতে হবে। আর এখন থেকে জামায়াতের নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলে জনগণ উত্তর দেবে ‘মুনাফেক মুনাফেক’!”

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মিঞা গোলাম পরওয়ারের দেওয়া উত্তরের ধরন নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করে বলেন, সাংবাদিকরা বৈঠক সংক্রান্ত প্রশ্ন তুললে মিঞা গোলাম পরওয়ার ইতস্তত বোধ করে তড়িঘড়ি করে তা পাশ কাটিয়ে অন্য প্রশ্নে চলে যান।

    উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার এক দেশের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের সংবাদকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যেপ্রণোদিত দাবি করেন।

    জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরও সংবাদটির তীব্র নিন্দা জানিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান।

    আরও পড়ুন