| |
শিরোনাম
টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও জাপানি বিনিয়োগে বাংলাদেশে খুলছে ২ লাখ কর্মসংস্থানের দুয়ার নেতানিয়াহুমুক্ত সরকার গঠনে ইহুদি-আরব ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত সরকার দেশে বিচারবহির্ভূত হত্যা চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের তাগিদ গাজার শিশুদের চিকিৎসা সহায়তা দিলেন হামজা চৌধুরী কোনো জোটই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা, ঝুলে রইল সরকার গঠন
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
  • ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

    রাজধানীর মিরপুরে ফুটপাত ও প্রধান সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম ও যানজট কমানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ ফুটপাথে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় অভিযানে উপস্থিত আছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ ডিএনসিসির অন্যান্য প্রশাসকবৃন্দ।

    এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের যেসব জায়গায় ফুটপাত দখল হয়ে আছে এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব হটস্পট চিহ্নিত করে দখলমুক্ত করা হবে।

    একটি একটি করে ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর হাঁটাচলার পথ তৈরি করা হবে।

    মিরপুরের প্রধান প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী দোকানপাট, পাকা-আধা পকা কাঠামো এবং অস্থায়ী শেড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এবং উচ্ছেদকারী দল বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়।

    এ সময় ডিএনসিসির উচ্ছেদ কর্মকর্তা জানান, “দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার ফলে সাধারণ পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতেন। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। নগরবাসীকে স্বস্তি দিতে এবং ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে আমাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।”

    অভিযানকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ডিএনসিসির উচ্ছেদ দলের কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানান।

    ডিএনসিসি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, একবার উচ্ছেদ করার পর ফের অবৈধভাবে ফুটপাত বা সড়ক দখল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা করা হবে।

    আরও পড়ুন