| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাদার ক্রীড়ামঞ্চ গড়ে দিল এবিজি
  • বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাদার ক্রীড়ামঞ্চ গড়ে দিল এবিজি

    Icon
    স্পোর্টস প্রতিবেদক
    প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

    দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের পেশাদার ক্রীড়ামঞ্চ গড়ে তুলতে দারুণ সুযোগ তৈরি করেছে এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ)। বিশ্ববিদ্যালয়গুলোতে খেলাধুলার প্রসার, আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতি বৃদ্ধি এবং উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এবিজি স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’।

    দেশের সেরা ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। বসুন্ধরা আবাসিক এলাকার আন্তর্জাতিক মানের এবিজি স্পোর্টস সিটির ক্রিকেট ও ফুটবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের পেশাদার ক্রিকেট ও ফুটবলের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আধুনিক অবকাঠামোগত আয়োজন করা হয়েছে।

    প্রিয় ক্যাম্পাসকে ভোট দিতে অনলাইনে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (https://uni-cup.abgsportscity.com/) মাঠের লড়াইয়ের পাশাপাশি জমজমাট হয়ে উঠেছে অনলাইন ভোটিংও।

    এবিজি ইউনিভার্সিটি কাপের উচ্ছ্বাস শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ফ্যান ভোট ক্যাম্পেইন’ পরিচালনা করেছে বাংলানিউজ টোয়েন্টিফোরের টিম। আজ পুরো দিন নানা আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী।

    ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের গোল করার প্রতিযোগিতা। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ফুটসালের গোলপোস্টে বল জড়ানোর প্রতিযোগিতায় সফলদের মধ্য থেকে ৩০ জনকে এবিজি ও বাংলানিউজের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য ছিল সৌজন্য উপহার।

    ফুটবলের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্যও ছিল ব্যতিক্রমী স্টাম্প থ্রোয়িং প্রতিযোগিতা। স্টাম্পে বল লাগিয়ে আউট করার এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ১০০ শিক্ষার্থী। তাদের মধ্যে সফল ৩০ জনকে দেওয়া হয় আকর্ষণীয় উপহার। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যও ছিল সৌজন্য পুরস্কার।

    এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিক্ষার্থীরা জানান, তরুণদের একটি অংশ যখন মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে, তখন আনভীর বসুন্ধরা গ্রুপের এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঠমুখী করবে। ফ্লাডলাইটের আলোয় আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলার সুযোগ তাদের জন্য অনেক বড় পাওয়া। এমন আয়োজনের উদ্যোগ নেওয়ায় আনভীর বসুন্ধরা গ্রুপের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান আইইউবির শিক্ষার্থীরা।

    দিনব্যাপী খেলাধুলার আয়োজন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে শিক্ষার্থীদের জন্য ছিল বিভিন্ন ধরনের কুইজ ও বিনোদনমূলক আয়োজন। এসব আয়োজনেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

    আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপকে কেন্দ্র করে মাঠের প্রতিযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনের এই উৎসব ছড়িয়ে পড়বে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে।

    ভোট দিতে ভিজিট করুন: https://uni-cup.abgsportscity.com/

    বড় অঙ্কের অর্থ পুরস্কার ও জাতীয় তারকাদের সমর্থন
    টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠান ও অধিনায়ক সম্মেলনে উপস্থিত হয়ে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলের মতো ব্যক্তিত্বরা।

    বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক ও প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে এমন পেশাদার পরিবেশে প্রতিযোগিতায় নামার সুযোগ নিঃসন্দেহে তাদের ক্যারিয়ারে অনন্য ভূমিকা রাখবে।

    পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার এই সুস্থ পরিবেশ দেশের ভবিষ্যৎ ক্রিকেট ও ফুটবল তারকা তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

    A Platform for Youth, Dreams, and Potential | ABG University Cup 2026

    এই ভিডিওটিতে এবিজি ইউনিভার্সিটি কাপের আয়োজন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাদার পরিবেশে খেলার সুযোগ এবং তরুণ প্রতিভাদের উদ্দীপনার দৃশ্য তুলে ধরা হয়েছে।

    আরও পড়ুন