রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।
অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানিনিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং অপরাধে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রত্যেক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


























