| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
  • ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

    বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউ ইয়র্কের বিলাসবহুল লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়।

    জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানগণ এবং তাঁদের সহধর্মিণীগণ এই নৈশভোজে যোগ দেন। এর আগে সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের সম্মানে এক প্রাতরাশের আয়োজন করেন।

    সেই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

    আরও পড়ুন