সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২৬ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন। অভিজ্ঞ কারো পরামর্শ নিলে আটকে থাকা কাজ এগিয়ে যাবে। অর্থের ক্ষেত্রে হঠাৎ ব্যয়ের চাপ এলেও পরিকল্পনা করে চললে সামাল দিতে পারবেন। মানসিক অস্থিরতা বা তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেবেন না। স্বাস্থ্যে অনিয়মে সতর্ক থাকুন।
২, বৃষ:
আজ কর্মে গতি বাড়ান, ও স্থির চিত্তে এগোন পূর্বের কোনো সমস্যার সমাধানে বা সুযোগ নিয়ে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা নজরে আসবে, তবে অস্থিরতা এড়িয়ে চলুন। সহজ ভাষায় কথা বললেই পরিস্থিতি স্বাভাবিক হবে। নিজের পরিকল্পনার প্রতি আস্থা রাখা জরুরি। স্বাস্থ্যে খাদ্যাভ্যাসে সংযম রাখুন।
৩, মিথুন:
আজ যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। অর্থে লাভে মনোযোগী হন। মন ভালো রাখুন– পরিস্থিতি সহজ হবে। পড়াশোনা, লেখালেখি ও সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। সন্ধ্যার পর মানসিক স্বস্তি ফিরে আসবে।
৪, কর্কট:
আজ পারিবারিক ও ব্যক্তিগত জীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা প্রশংসা পেতে পারে। অর্থের দিক থেকে নতুন পরিকল্পনা করার সময় হলেও অতিরিক্ত ব্যয়ের বিষয়ে সতর্ক থাকুন। দীর্ঘদিনের কোনো দুশ্চিন্তা ধীরে কমতে পারে। শুদ্ধ আচরণ মানুষের সমর্থন এনে দেবে।
৫, সিংহ:
আজ কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব বাড়ার সম্ভাবনা থাকলেও অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। অর্থের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে বিলাসী ব্যয় নিয়ন্ত্রণ করুন। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। মনোবল ও সৃজনশীলতা বাড়বে।
৬, কন্যা:
আজ জটিল কাজ সহজ করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এলেও ধৈর্য ধরে এগোন। অর্থের ক্ষেত্রে হিসাব পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। যোগাযোগে সম্ভাবনার দরজা খুলতে পারে। স্বাস্থ্যে খাবারে নজর দিন।
৭, তুলা:
আজ সম্পর্ক বা যোগাযোগের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে। কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে আটকে থাকা বিষয় মীমাংসার সুযোগ রয়েছে। অর্থের ক্ষেত্রে নতুন পরিকল্পনা এগোতে পারেন, তবে অন্যের কথায় তাড়াহুড়ো ও অস্থির হবেন না, পারিবারিক সচেতন থাকুন।
৮, বৃশ্চিক:
আজ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নিজের দক্ষতায় এগিয়ে যেতে পারবেন। অর্থের ক্ষেত্রে হঠাৎ কোনো পাওনা বা সুবিধা আসতে পারে। তবে কারও কথায় উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মানসিক চাপ কমাতে নিরিবিলি সময় কাটান। বাস্তবতার পথে হাঁটুন।
৯, ধনু:
আজ কর্মে অগ্রগতির সম্ভাবনা, দূরের কোনো যোগাযোগ বা নতুন পরিচয় ভবিষ্যতে কাজে লাগাতে পারে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠায় অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না। অর্থে আয় মনোজয়ী হলে সাফল্য আসবে, পরিকল্পনা করে এগোন। স্বাস্থ্যে যত্ন নিন।
১০, মকর:
আজ দায়িত্বের পাশাপাশি সাফল্যের পথও তৈরি হবে। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন, বিবাদ এড়িয়ে চলুন, পুরোনো সমস্যা বা খারাপ দিক ত্যাগ বা সমাধান করুন, অর্থের ক্ষেত্রে পুরোনো হিসাব গুছিয়ে নিন, পরিবারের সিদ্ধান্তকে গুরুত্ব দিন। দীর্ঘদিনের মানসিক চাপ কমবে।
১১, কুম্ভ:
আজ কর্মক্ষেত্রে দায়িত্বের চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন এবং আবেগ নিয়ন্ত্রণে রাখুন। অর্থে ঝুঁকি নেবেন না। সামাজিক বিষয়ে যোগাযোগে শান্তভাবে কথায় এগোন। মানসিক অস্থিরতা কমান, পরিস্থিতি বদলাবে।
১২, মীন:
আজ অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। আয় ও ব্যয়ের ভারসাম্য রাখা প্রয়োজন, নয়তো অপ্রত্যাশিত চাপ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন, তবে ভালোভাবে যাচাই করে এগোন। মানসিক অস্থিরতায় নির্দিষ্ট সিদ্ধান্তে ধাপে ধাপে এগোন।
























