| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  • দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক সারিতে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই আয়োজন করা হয়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) অনুষ্ঠানটি আয়োজন করে। সাংস্কৃতিক পরিবেশনার আগে “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

    আলোচনা সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, আর সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    সংগীত পরিচালক ও গীতিকার ইথুন বাবুর পরিচালনায় জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজ্জাদ হুসাইন পলাশ, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা, গামছা পলাশসহ বহু খ্যাতিমান কণ্ঠশিল্পী সংগীত পরিবেশন করেন।

    আরও পড়ুন