| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • রাষ্ট্রদূত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান
  • রাষ্ট্রদূত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

    রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    অপর এক প্রজ্ঞাপনে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    এজন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

    আরও পড়ুন