আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ২৩ আগস্ট ২০২৬ ইংরেজি, ৮ ভাদ্র ১৪৩৩ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ কর্মক্ষেত্রে মনোযোগ দিন।ধৈর্যে রাখুন অস্থিরতা ও বিবাদ, অপ্রয়োজনীয় আলাপ এড়ান। শুভ ফল পাবেন। নতুন কাজে শুরুতে সময় নিয়ে বুজেতে পারেন। আগামী কয়েকদিন পর সময় স্বাভাবিক হবে। ছোটখাটো ভ্রমণ লাভজনক হতে পারে। যোগাযোগে স্পষ্টতা এবং আচরণে নম্রতা দেখান।। স্বাস্থ্যে সতর্কতা রাখুন।
২, বৃষ:
আজ আপনার জন্য কর্ম ও অর্থের ক্ষেত্রে শুভহলেও ধৈর্যের প্রয়োজন আছে। নতুন কাজ বা পরিকল্পনা এগিয়ে নিতে পারেন, তবে সিদ্ধান্তে সচেতন থাকুন। যোগাযোগ ও আচরণে সতর্ক থাকলে সম্পর্ক আরও মজবুত হবে। স্থির মনে এগোলে সাফল্য কাছে চলে আসবে। স্বাস্থ্য ও সম্পর্কে সচেতন থাকুন,ভ্রমণে শুভ।
৩, মিথুন:
মানসিক স্থিরতা খুজুন, আজ মনে অস্থিরতা থাকলেও কাজের চাপ থাকতে পারে। নতুন কোনো বড় সিদ্ধান্তে কয়েকদিন ধৈর্য ধরুন।। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সহজ হবে। যোগাযোগে সতর্ক থাকুন। শরীর ও মনের যত্ন নিন। ব্যায় বুজে করুন।
৪, কর্কট:
আজ আপনার রাশিতে শুভ গ্রহের প্রভাবে কর্ম ও মানসিক শান্তিতে ভালো ফল পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন, তবে পরিকল্পনা করে এগোলে আরও ভালো হবে। ভ্রমণ শুভ। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রি জাগরণ এড়িয়ে চলুন। যোগাযোগ ঠিক রাখলে সম্পর্ক আরও মধুর হবে। স্থির থাকলে সাফল্য নিশ্চিত।
৫, সিংহ:
মানসিক চাপ কিছুটা কমতে পারে। নতুন কাজে তাড়াহুড়ো না করে ধৈর্য রাখুন। ছোটখাটো ভ্রমণ শুভ হতে পারে। বিশেষ কাজে মনোযোগী হন। আচরণ শুদ্ধ রাখুন এবং যোগাযোগে সতর্ক থাকুন। স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দিন।মনের প্রশান্তি রাখুন ।
৬, কন্যা:
আজ হিসাব-নিকাশ, পরিকল্পনা ও বিশ্লেষণী কাজে সাফল্য পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন, তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। ভ্রমণ শুভ। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে কাজ আরও সহজ হবে। যোগাযোগ ঠিক রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে।
৭, তুলা:
ভবিষ্যৎ প্ররিকল্পনা করুন।আজ সম্পর্ক ও অংশীদারিত্বে একটু সতর্কতা প্রয়োজন। মানসিক চাপ বাড়তে পারে। নতুন বড় সিদ্ধান্ত এখনই না নেওয়াই ভালো। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সামলে উঠতে পারবেন। যোগাযোগে ভুল ও বিবাদ এড়িয়ে চলুন।
৮, বৃশ্চিক:
আজ গভীর চিন্তাথাকলেও অনেক কাজেই এগোতে পারবেন। নতুন পরিকল্পনা সময় নিয় এগোন। ধৈর্য রাখুন, ভ্রমণ শুভ। আচরণ শুদ্ধ রাখুন এবং যোগাযোগ ঠিক রাখলে কাজ আরও সহজ হবে। স্থির থাকলে সাফল্য আসবে। স্বাস্থ্য ভালো।
৯, ধনু:
আজ আশাবাদী থাকুন সময় গুছিয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন মাত্রায় সুজোগ আসতে পারে। নতুন কাজে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরুন। বিবাদ এড়িয়ে চলুন। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সহজ হবে। যোগাযোগ ঠিক রাখুন। স্বাস্থ্যে সতর্ক থাকুন।
১০, মকর:
আজ পুরেনো কোনো সমস্যা সমাধানে সমাদীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দায়িত্বশীল কাজে সাফল্য পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন, তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। ভ্রমণ শুভ। আচরণ শুদ্ধ রাখুন এবং যোগাযোগ ঠিক রাখলে কাজ এগিয়ে যাবে। স্বাস্থ্যে যত্ন নিন।
১১,কুম্ভ:
আজ নতুন বড় কোনো সিদ্ধান্তে এগোতে পারেন। ভালো কাজের ফল পেতে কয়েকদিন ধৈর্য ধরুন। আত্মসংযম ও আচরণ শুদ্ধ রাখলে পরিস্থিতি সামলে উঠতে পারবেন। যোগাযোগে সতর্ক থাকুন। মানসিক শান্তি ও স্বাস্থ্যে মনোযোগ দিন।
১২, মীন:
আজ আত্যজ্ঞান বাড়বে। আধ্যাত্মিক ও কর্মে ভালো ফল পাবেন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন, তবে ধৈর্য রাখুন। আচরণ শুদ্ধ রাখুন এবং যোগাযোগ ঠিক রাখলে সম্পর্ক আরও মধুর হবে। সু সম্পর্কে সাফল্য নিশ্চিত।পরিবারের যত্ন নিন।



























