| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

    দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে দুই রাষ্ট্রনায়কের সমাধিস্থলে যান তিনি। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুম দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে তাদের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

    সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।

    আরও পড়ুন