আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
শ্রাবণের শেষ ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
মধ্য বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ৯ আগস্ট ২০২৬ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২৫ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
কিছু সময়ের ধৈর্য্যে শক্তি পরিক্ষা। তবে কর্মক্ষেত্রে গতি থাকবে। গুরুর ও চন্দ্রশুদ্ধি না থাকায় বড় সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন। মানসিক চাপ থাকতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন। মনোযোগ ও চেষ্টায় সাফল্য আসবে।
২/ বৃষ:
আজ কর্মক্ষেত্রে স্থিরতা ও ধৈর্যের ফল মিলবে। মানসিক চাপ থাকবে। তবে সময়ের প্রভাবে কিছুকাজ আটকে থাকতে পারে। স্বাস্থ্যে গলা ও ঘাড়ের যত্ন নিন। আত্মবিশ্বাস নিয়ে এগোুন।
৩/ মিথুন:
আজ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে। যোগাযোগ, বুদ্ধি ও নতুন চিন্তার ক্ষেত্রে সুবিধা থাকবে। গুরুর দৃষ্টি না থাকায় বড় সিদ্ধান্ত একটু ভেবে নিন। স্বাস্থ্যে যত্ন নিন।যোগাযোগ ঠিক রাখুন।
৪/ কর্কট:
আজ গুরুর শক্তিশালী প্রভাবে ভাগ্য ও সম্মান বৃদ্ধির যোগ আছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক চাপ একটু বাড়তে পারে, তবে পরিবারের সাহায্যে মন হালকা হবে। স্বাস্থ্যে পেট ও বুকের যত্ন নিন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন।
৫/ সিংহ:
আরো কিছু সময়ের ধৈর্য্য রেখে এগোতে হবে।তবে সম্পর্ক ও সৃজনশীল কাজে মনোযোগ থাকবে। গুরুর চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক স্থিরতা প্রয়োজন। স্বাস্থ্যে হৃদয় ও পিঠের যত্ন নিন। আত্মবিশ্বাস ধরে রাখুন।
৬/ কন্যা:
আজ গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। কর্মক্ষেত্রে সচেতনতায় ভালো ফল দেবে। স্বাস্থ্যে ও পরিচ্ছন্নতায় মনোযোগ দিন। মানসিক চাপ কমান। তবে আর্থিক বিষয়ে হিসাব রাখুন।
৭/ তুলা:
সমস্যা সমাধানে এগোতে পারেন আজ সম্পর্ক ও জটিল কাজে সুবিধা থাকবে। গুরুর দৃষ্টি না থাকায় সিদ্ধান্তে সতর্ক থাকুন। মানসিক ভারসাম্য রাখা জরুরি। স্বাস্থ্যে যত্ন নিন। সময় বুঝে চলুন।
৮/ বৃশ্চিক:
আজ গুরুর শুভ দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে।যোগাযোগ ও গবেষণায় সাফল্য মিলতে পারে। চন্দ্র শুদ্ধি না থাকায় মানসিক চাপ বাড়তে পারে,তবে মনোযোগ ও ভ্রমনে মন শান্ত হবে।আত্মবিশ্বাস নিয়ে এগোুন।
৯/ ধনু:
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক চাপ থাকতে পারে, তবে নিয়ম করে চলাই উত্তম হবে। স্বাস্থ্যে হাড় ও হাঁটুর যত্ন নিন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগ দিন।
১০/ মকর:
আজপরমর্সে, শিক্ষা, ভ্রমণ বা ধর্মীয় কাজে মনোযোগ দিন। গুরুর দৃষ্টি না থাকায় ভাগ্যের গতি ধীর, তবে ধৈর্য ধরলে ফল মিলবে। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন।
১১/ কুম্ভ:
দিঘ্য সময়ের রাহুর প্রভাবে অস্থিরতা,পরিবর্তন সচেতন থাকতে হবে। নতুন আইডিয়া ভালো, তবে বাস্তবায়নে সতর্ক থাকুন। মানসিক চাপ কমান। স্বাস্থ্যে স্নায়ুতন্ত্রের যত্ন নিন। প্রযুক্তি ও সামাজিক কাজে সুবিধা থাকবে।
১২/ মীন:
শনির প্রভাব স্থির করতে পারে,সচেতনতা বাড়াতে হবে।গুরুর দৃষ্টি পেতে কর্তব্যে মনোযোগ দিন। আধ্যাত্মিক চর্চা ও দান করলে ভালো ফল মিলবে। মানসিক চাপ কমান। ও প্রকৃতিতে ঘুরে সময় কাটালে মন শান্ত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

























