বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিন। আজ (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে তাকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগে বাংলাদেশ টেলিভিশনের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পালন করবেন কাজী জেসিন।
দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনা ও টকশো সঞ্চালনার সঙ্গে যুক্ত কাজী জেসিনের এই নিয়োগ গণমাধ্যম অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

























