| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • স্বাস্থ্যে সতর্ক থাকুন মকর রাশি
  • স্বাস্থ্যে সতর্ক থাকুন মকর রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

    সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ইংরেজি, ১৬ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১৬ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ
    কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা যাবে। ভাগ্য সহায়তা করবে।রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখুন, অতিরিক্ত কথাবার্তা এড়িয়ে চলুন। ধৈর্য্য ধারন করুন।

    ২/ বৃষ
    কর্মক্ষেত্রে অচিরেই পরিবর্তন আসবে পারে। ভাগ্য সহায়ক, তবে স্বাস্থ্যে সতর্ক থাকুন, অতিরিক্ত কথা বলা এড়ান। অর্থনৈতিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। স্থির মনে এগোলে ভালো ফল পাবেন।

    ৩/ মিথুন
    যোগাযোগ ও বুদ্ধিবৃত্তিক কাজে সুবিধা পাবেন। মানসিক স্থিরতা ধরে রাখুন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা ভালো ফল দেবে, তবে রাহুর প্রভাবে সিদ্ধান্তে সতর্ক থাকুন। কথা কমিয়ে বলুন।

    ৪/ কর্কট
    রবি ও বৃহস্পতির যুগল অবস্থান আজ আপনার রাশিতে বিশেষ শক্তি যোগাচ্ছে। ভাগ্য ও কর্মক্ষেত্রে ভালো সম্ভাবনা থাকলেও চন্দ্রের অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। আচরণ শুদ্ধ রাখুন।

    ৫/ সিংহ
    আজ আবেগ ও সম্পর্কের বিষয়ে সতর্কতা জরুরি।কর্মে কিছুটা ধীরগতি থাকতে পারে। মানসিক চাপ থাকলেও। মানসিক স্থিরতা বাড়বে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন।

    ৬/ কন্যা
    বৃহস্পতির শুভ দৃষ্টি আজ আপনাকে সহায়তা করবে। কর্মক্ষেত্রে সুযোগ আসতে পার। কিছুটা মানসিক চাপ থাকবে। স্বাস্থ্যে সতর্ক থাকুন। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। অর্থনৈতিক বিষয়ে হিসাব করে চলুন ।

    ৭/ তুলা
    বাস্তবে সিদ্ধান্ত বুঝে নিন। কর্মক্ষেত্রে ধৈর্য রখুন রাহু ও শনির প্রভাবে মানসিক অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যে সতর্ক থাকুন, অতিরিক্ত চিন্তা এড়ান। সম্পর্কে নম্র আচরণ উপকারী। দিনটি সফল হবে।

    ৮/ বৃশ্চিক
    বৃহস্পতির শুভ দৃষ্টি আজ আপনার পক্ষে অনুকূল। কর্ম ও ভাগ্যে নতুন সম্ভাবনা দেখা যাবে। চন্দ্রের অবস্থান কিছুটা মানসিক চাপ বাড়াতে পারে। স্বাস্থ্যে সচেতন জরুরি। অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকুন।

    ৯/ ধনু
    আজ গ্রহদের মিশ্র প্রভাবে কর্মক্ষেত্রে উত্থান-পতন থাকতে পারে। মানসিক শক্তি ধরে রাখুন। পরিবারের সাথে সময় কাটান। মানসিক শান্তি ধরে রাখুন। ধৈর্যই আজকের মূলমন্ত্র।

    ১০/ মকর
    বৃহস্পতির দৃষ্টি আজ আপনাকে সহায়তা করবে। কর্মক্ষেত্রে শুভ ফলের সম্ভাবনা থাকলে ও মানসিক চাপ থাকবে । স্বাস্থ্যে সতর্ক থাকুন। অর্থনৈতিক বিষয়ে হিসাব করে চলুন।

    ১১/ কুম্ভ
    আজ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় মানসিক সংবেদনশীলতা বাড়বে। রাহুর প্রভাবে চাপ সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যে সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। ধ্যান ও শান্ত পরিবেশ উপকারী হবে।

    ১২/ মীন
    আজ মানসিক অস্থিরতা বাড়াতে পারে। ও তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক অনুশীলন মানসিক শান্তি দেবে।

    আরও পড়ুন