আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে পুরো মাসের হিসাবে অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বেড়েছে।
এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে সাময়িক পতন দেখা গেছে। শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ৮২ দশমিক ৯ ডলারে দাঁড়ায়।
তবে মাসিক হিসাবে ব্রেন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বাড়ার পথে রয়েছে।
সূত্র: আল জাজিরা


























