| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • ইকুয়েডরের সাথে ড্র করেছে কুরাসাও
  • ইকুয়েডরের সাথে ড্র করেছে কুরাসাও

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

    ইকুয়েডরের বিপক্ষের ম্যাচে একের পর এক গোল বাঁচিয়ে দলের হার ঠেকিয়েছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। অবিশ্বাস্য গোলকিপিং করেছেন এই গোলরক্ষক। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ পেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কোনো দলই।

    ম্যাচের দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক চলার সময় তিনি গোল সেভ করেছেন ১১টি। যার মধ্যে ইকুয়েডরের একাধিক প্রচেষ্টা ছিল নিশ্চিত গোল হওয়ার মতো। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।

    এর আগে প্রথম রাউন্ডে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরেছে ইকুয়েডর। অন্যদিকে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয়েছে কুরাসাও। গ্রুপে জার্মানি ও আইভরি কোস্ট জয় পাওয়ায় এই ম্যাচের ফলাফল দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ।

    কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আজ সকাল ৬টায় ২০২৬ বিশ্বকাপের ‘ই’ গ্রুপে মুখোমুখি হয় ইকুয়েডর ও কুরাসাও। প্রথম ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি ইকুয়েডর। আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নেন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে।

    কুরাসাওয়ের জন্য পরিস্থিতি ছিল আরও চ্যালেঞ্জিং। জার্মানির বিপক্ষে বড় ব্যবধানে হারের পর একই কাঠামোয় দল সাজান কোচ ডিক অ্যাডভোকাট। আক্রমণে ইয়ুর্গেন লোকাডিয়া ও সন্টিয়ে হ্যানসেন এবং মাঝমাঠে জুনিনিও বাকুনা ও লিয়ান্দ্রো বাকুনার ওপর ভরসা ছিল তার।

    ইকুয়েডর বল দখলে রেখে আক্রমণ করেছে এবং কুরাসাও রক্ষণাত্মক কৌশলে পাল্টা আক্রমণের সুযোগ খুঁজেছে। কিন্তু, শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ।

    আরও পড়ুন