| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • স্বাস্থ্যের উন্নতি ঘটাবে কন্যা রাশি
  • স্বাস্থ্যের উন্নতি ঘটাবে কন্যা রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ২৮ জুন ২০২৬ ইংরেজি, ১৪ আষাঢ় ১৪৩৩ বাংলা, ১২ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ:
    রবি ও বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে। মানসিক চাঞ্চল্য কমিয়ে ধৈর্য ধরলে ভাগ্য সহায়ক হবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, মাথা ও চোখের যত্ন নিন। সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না।

    ২, বৃষ:
    ইউরেনাসের প্রভাবে আজ হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি আর্থিক স্থিতিশীলতা আনবে। পুরোনো কাজের সমাধান হতে পারে। মানসিক চাপ কমাতে প্রকৃতির কাছে সময় কাটান। পরিবারের সাথে সময় দিন।

    ৩, মিথুন:
    রবি ও বুধের যুক্ত প্রভাবে বুদ্ধি ও যোগাযোগ তীক্ষ্ণ হবে। নতুন চুক্তি বা আলোচনায় সফলতা আসতে পারে। বৃহস্পতির দৃষ্টি শিক্ষা ও ভ্রমণের পথ খুলবে। অতিরিক্ত কথায় সতর্ক থাকুন।

    ৪, কর্কট:
    বৃহস্পতি ও শুক্রের শক্তিশালী অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ। মানসিক শান্তি ও আর্থিক লাভের যোগ বাড়বে পরিবারিক বিষয়ে সুখবর আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

    ৫, সিংহ:
    কেতুর প্রভাবে আধ্যাত্মিকতা বাড়বে। বৃহস্পতির দৃষ্টি সামাজিক সম্মান আনবে। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্যের দিকে নজর দিন।

    ৬, কন্যা:
    বৃহস্পতির শুভ দৃষ্টি কর্ম ও স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। চন্দ্রের প্রভাবে মানসিক স্থিরতা আসবে। ছোটখাটো বাধা অতিক্রম করতে পারবেন।

    ৭, তুলা:
    চন্দ্র আজ আপনার রাশিতে। মানসিক প্রশান্তি ও সৌন্দর্যবোধ বাড়বে। বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের উন্নতি ঘটাবে। বাণিজ্যিক কাজে লাভ হতে পারে।

    ৮, বৃশ্চিক:
    বৃহস্পতির দৃষ্টি গভীর চিন্তা ও গোপন বিষয়ে সফলতা আনবে। চন্দ্রের পরিবর্তনের সাথে সতর্ক থাকুন। আর্থিক লাভের সম্ভাবনা।

    ৯, ধনু:
    বৃহস্পতির নিজ প্রভাবে ভাগ্য উন্মুক্ত। দূরের যোগাযোগ ও শিক্ষায় সাফল্য। মানসিক উৎসাহ বাড়বে।

    ১০, মকর:
    বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আনবে। শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা হতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় লাভ।

    ১১, কুম্ভ:
    আলোচনায় সতর্ক থাকুন। বৃহস্পতির দৃষ্টি সুরক্ষা দেবে। অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন। স্থিরতা অবলম্বন করুন।

    ১২, মীন:
    মন শান্ত ও ধৈর্যের সঙ্গে চলুন
    বৃহস্পতির শুভ দৃষ্টি আধ্যাত্মিক ও আর্থিক উন্নতি আনবে। স্বাস্থ্য সতর্কতা জরুরি।কথা কম বলুন।

    আরও পড়ুন