| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান
  • সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

    পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কারিগরি (টেকনিক্যাল) আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবেন।

    জানা গেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক কাঠামোর আওতায় অনুষ্ঠিত এই আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সুইজারল্যান্ডের অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে-এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার বিভিন্ন পর্যায়ে অংশ নিতে ইতোমধ্যে তিনি সেখানে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

    তবে আলোচনার এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    শনিবার (২০ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন। ভ্যান্স বলেন, শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে (লেবাননে) পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।

    তিনি আরও বলেন, এটি এমন একটি বিষয়, যা আমাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে, যাতে ইসরায়েল এবং লেবানন-উভয় দেশই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।

    সূত্র: আলজাজিরা

    আরও পড়ুন