১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলা
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং নেমেছে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং নেমেছে বাংলাদেশ

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ৯ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

    দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

    ২০১১ বিশ্বকাপের পর এই প্রথম দেশের মাটিতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর দুই দলের দ্বি-পাক্ষিক সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। তবে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে অলরাউন্ডার লিয়াম স্কটের।

    বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

    অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

    আরও পড়ুন