২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • জাটকা ধরার অভিযোগে ৩৮ জেলে আটক
  • জাটকা ধরার অভিযোগে ৩৮ জেলে আটক

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ

    নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অভিযোগে ৩৮ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৪টা থেকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় ইশানবালা নামক এলাকায় জাটকা ধরা অবস্থায় ৩৮ জেলেকে আটক করা হয়।

    আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেরা সবাই শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা এলাকার বাসিন্দা। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

    হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক বলেন, শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত টাস্কফোর্স অভিযানের কার্যক্রম পরিচালনা করে। জাটকা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীতে নিয়মিত টহল চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপোশ করা হবে না।

    আরও পড়ুন