| |
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

    স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো বার্তায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ড এবং থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

    আনুতিন চার্নভিরাকুল বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব সদিচ্ছা ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় ধারাবাহিকভাবে লালিত হয়ে আসছে।

    আমাদের দুই দেশ ও জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

    আরও পড়ুন