| |
শিরোনাম
টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও জাপানি বিনিয়োগে বাংলাদেশে খুলছে ২ লাখ কর্মসংস্থানের দুয়ার নেতানিয়াহুমুক্ত সরকার গঠনে ইহুদি-আরব ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত সরকার দেশে বিচারবহির্ভূত হত্যা চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের তাগিদ গাজার শিশুদের চিকিৎসা সহায়তা দিলেন হামজা চৌধুরী কোনো জোটই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা, ঝুলে রইল সরকার গঠন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বিজয়ের মাসে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিজয়ের মাসে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে কোনো অপশক্তিই কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারবে না।”

    বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ও অস্থিরতা সৃষ্টির বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা ডিসেম্বর নিয়ে এত চিন্তিত কেন? ডিসেম্বর আমাদের গর্বের ও বিজয়ের মাস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মাসে কোনো অপশক্তি কোনো ধরনের অস্থিরতা তৈরির সুযোগ পাবে না।”

    বাংলাদেশ আনসার ও ভিডিপির কাজের পরিধি ও গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্থায়ী সদর দপ্তর নির্মাণের জন্য তেজগাঁওয়ে ৩ দশমিক ৪৫ একর (প্রায় ১১ বিঘা) জমি বরাদ্দ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে অবস্থানরত সদস্যদের আবাসন সংকট নিরসনে এখানে আধুনিক ডরমেটরি ও ব্যারাাক নির্মাণ করা হবে।

    আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে আনসার, পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে সমন্বিত যৌথ অভিযান জোরদার করা হবে।

    একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো বাহিনীর সদস্যের অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে কোনো ছাড় না দিয়ে বিভাগীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

    আরও পড়ুন