| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
  • আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

    মাগুরার আট বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

    বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহালের ডেথ রেফারেন্স অনুমোদন করে এবং আসামির আপিল খারিজ করে আদালত এই সিদ্ধান্ত জানান। ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।

    নিহত আছিয়া আক্তারের বোনের শ্বশুর আসামি হিটু শেখ তাকে নির্যাতন ও হত্যা করে। ঘটনাটি সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হাইকোর্ট ডেথ রেফারেন্স বহাল রাখায় আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি বহাল রইল।

    আরও পড়ুন