| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
  • সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

    সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিলারদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী প্রদান করা হয়।

    নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা, সার উত্তোলন এবং গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানাতে হবে এবং সঠিক তথ্য বজায় রাখতে বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করতে হবে।

    অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকির ওপর জোর দেওয়া হয়েছে। কোনো কুচক্রী মহল যেন অতিরিক্ত দামে সার বিক্রি করে তার দায় ডিলারদের ওপর চাপাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নীতিমালা লঙ্ঘন করা হলে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এছাড়া, সারের সঠিক সরবরাহ ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

    আরও পড়ুন