| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • নিজের মাথায় গুলি করে ব্যাংকারের আত্মহত্যা
  • নিজের মাথায় গুলি করে ব্যাংকারের আত্মহত্যা

    Icon
    জেলা প্রতিবেদক, চট্টগ্রাম
    প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

    নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করার পর শাহিদ হোসেন (৪৫) নামের এক সাবেক ব্যাংকারের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ইমাম হোসেনের বাড়িতে ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে।

    শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। নিহতের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না।

    পিস্তলটি কোথা থেকে এসেছে? পিস্তলটি তার ড্রয়ারে ছিল কি না, নাকি বাইরে থেকে আনা হয়েছিল, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে দেন’।

    চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘সকালে হাজীপাড়া এলাকার বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলিবিদ্ধ অবস্থায় পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

    চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে’। এ ঘটনায় পিস্তলটি কীভাবে তার কাছে এলো এবং কেন তিনি গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

    আরও পড়ুন